শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের দেবহাটা উপজেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, পৌর বিএনপির সভাপতি শেহের আলী, তাতী দলের জেলা সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী নাগরিক দল সাতক্ষীরা জেলা সভাপতি ফেরদৌস খান নিকসন, দেবহাটা উপজেলার আবহায়ক হিরন কুমার মন্ডল সদস্য সচিব আবির হোসেন লিওন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন যুগ্ম আহবায় সাদ্দাম হোসেন যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে এডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে সবাই একত্রে কাজ করে যেতে হবে এবং ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে হবে,তিনি আরো বলেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম যেনো এই দেশে না হয় সেই লক্ষ্যে একত্রিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করার আহবান জানান।