মোঃজিবন আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)-এর দুই বছর মেয়াদি (২০২৬–২০২৮) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ঘিওর প্রেসক্লাবের মেসেঞ্জার গ্রুপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঘিওরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী বার্তা-এর প্রতিনিধি মো. ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর ঘিওর সংবাদদাতা মো. শফি আলম।
এ ছাড়া সহসভাপতি হিসেবে আল মামুন (দৈনিক নববার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শরিফুল ইসলাম শ্রাবণ (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ শহীদ আহমেদ লাভলু (সময়ের আলো), কোষাধ্যক্ষ হিসেবে আজিজুল মজিদ কাজল (এশিয়ান টিভি), প্রচার সম্পাদক হিসেবে মো. শরিফুল ইসলাম (মোহনা টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. জীবন আহমেদ ফারুক (দৈনিক খবরের আলো) দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রামপ্রসাদ সরকার দীপু (দৈনিক সংবাদ), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকের পত্রিকা) এবং সুরেশ চন্দ্র রায় (দৈনিক ভোরের কাগজ)।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতারা বলেন, ঘিওরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তাঁরা জানান।





