সমাবেশে বক্তারা বলেন চিনিকল ও শ্রমিক স্বার্থ রক্ষায় সবুজের বিকল্প নেই
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন আখ মাড়াই মৌসুম ও দ্বি-বার্ষিক নির্বাচন। এরই মধ্য সংগঠনর নেতাকর্মীদের উদ্বুদ্ধকরণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেরু’র ঐতিহ্যবাহী সবুজ সংগঠনে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে কেরু’র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি, সংগঠনের কর্ণধর ফিরোজ আহমদ সবুজ বলেন, চিনিকল রক্ষায় সবাইক আন্তরিকভাবে দায়িত্ব পালন করত হবে।
পাশাপাশি আমাদের বেশি বেশি আখচাষ করত হবে।এছাড়া সাধারণ কৃষকদেরকেউ আখচাষে উদ্বুদ্ধ করার দায়িত্বও নিতে হবে সকলকে।
আমার বাবা যেমন শ্রমিক-কর্মচারিদের স্বার্থে কাজ করেছেন নিরলসভাবে, তেমনি আমিও আপনাদের পাশে থেকে নিজেকে উৎসর্গ করতে চাই ।
প্রত্যেকটা শ্রমিক-কর্মচারী আমার আপনজন ভাইয়ের মতো। তাই শ্রমিক স্বার্থে নিজেকে নিয়োজিত রাখতে চাই সর্বদা।
এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন কেরু’র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, মানিক মিয়া, আবু সাঈদ, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম সুমন, নুুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ফারুক আহমদ।
রবিউল ইসলাম সরদারের সভাপতিত্বে ও হারিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, কামরুজ্জামান লোমান, ইদ্রিস আলী, টগর, আব্দুল হামিদ, বকুল, বদিয়ার মোল্লা, আক্তার প্রমুখ।।