মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভা ও লিফলেট বিতরন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ ঘটিকায় ৪ আগষ্টে নিহত শহীদ আহাদ চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিলটনের সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচাছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সমাজসেবা সম্পাদক মামুন হাশমী টিপু, কেন্দ্রিয় কমিটির সদস্য আমানউল্লাহ আমান বক্তব্য প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, মহম্মদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রানু, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তাঁরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান লিটন, মেহেদী হাসান সবুজ, নুরুল ইসলাম, এক নম্বর সদস্য আশিকুর রহমান লিখন, উপজেলার সকল ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং সকল আওয়ামী নেতাকর্মীদের আটক করে গনহত্যার বিচার দাবি করেন। এছাড়া নিজ দলীয় সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অনুরোধ জানান।
পথসভা শেষে মহম্মদপুর বাজারে জনসাধারণের মাঝে দলীয় লিফলেট বিতরন করেন নেতাকর্মীরা। লিফলেট বিতরন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সুমন ও আহাদের পরিবারের খোজ খবর নিতে তাদের বাড়িতে যান।