Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

মাগুরায় বই পড়ার প্রতি অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমান বইমেলা শুরু

শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
“এসো দেশ বদলাই ,পৃথিবী বদলায় ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসবে ১৮ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ৫ দিনব্যাপী মাগুরায় এ ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরা শহরের নোমানী ময়দানে এ বইমেলার আয়োজন করা হয়েছে । দুপুর ২ টা থেকে মেলা শুরু করা হয়।
সন্ধ্যায় দেশাত্ববোধক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি রাত ৯ টায় সমাপ্ত ঘোষণা করা হয়।

আয়োজকরা বলেন, তারুণ্যের উৎসবকে এগিয়ে নিতে বিশ্ব সাহিত্য কেন্দ্র সারাদেশে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য হলো সারাদেশে আলোকিত মানুষ তৈরি করা ।কারণ ,আলোকিত মানুষই পারে দেশকে যথাযথভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে । প্রতিদিন এই বইমেলা দেখতে কোমলমতি শিশুসহ তরুন -তরুণীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছে।

মন্তব্য করুন