মাগুরায় ১৮৯ দিন পর শহীদ মারুফ এর লাশ উত্তোলন

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মাগুরা আলাইপুরের শহিদ মিঠু বিশ্বাস মারুফ লাশ দাফনের ১৮৯ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি ) মাগুরার সদর উপজেলার ১ নং  হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের  পারিবারিক গোরস্থান থেকে মারুফের  লাশ উত্তোলন করা হয়।
শহিদ মিঠুর পিতা শাহাজাহান জানান ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়  ঢাকা সাভারে বিক্ষোভ মিছিল করার সময় গত ৫ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারুফ গুলিবিদ্ধ হয়ে  শহীদ হন। ঢাকা থেকে মাগুরা গ্রামের বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী  কমিশনার  এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট (জে এম শাখা) নাহিদ ফাতেমা ও মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এস আই মো: হাফিজুর রহমান ও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মাগুরা ,ডাক্তার  মোঃ আহসান হাসিবের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। মারুফ
১ নং  হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।
মামলার তদন্তের স্বার্থে আদালত মারুফ বিশ্বাস মিঠুর  লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান ঢাকা  সাভার মডেল থানার কর্মকর্তা এস আই অটল জানায় বিজ্ঞ আদালতের নির্দেশে মারুফের লাশ কবর হতে উত্তোলনের জন্য নির্দেশনা থাকায়  তাহার লাশ  উত্তোলন করা হয়েছে।
খবরের আলো/শিউলি আফরোজ সাথী

মন্তব্য করুন