
বর্তমানে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি। তার প্রভাব পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা .
এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের জন্য ভারত সফর করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মূলত বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমিনুল আরও বলেন, ‘আইপিএল না খেললে হয়তো মোস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের দেশ মোস্তাফিজকে যে সম্মান দেয় সেটার ঘাটতি হবে না। মোস্তাফিজ কিন্তু আগেও আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে, বিসিবির উচিত এর তদন্ত করা।’