১৩ই জানুয়ারি, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মোঃ জাকির হোসেন :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ শুক্রবার( ১ নভেম্বর) পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন।

অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মারুফ সিকদার, দপ্তর সম্পাদক মিকাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন।

ক্যাপ পরিচালনায় ছিলেন যুবদল নেতা এইচ এম লুৎফর রহমান, রোমান সিকদার, আনোয়ার হোসেন, মাসুদ আহম্মেদ, ফয়সাল আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে গাইনী, চর্ম যৌন, ডায়াবেটিস, শিশু ও মেডিসিনে অভিজ্ঞ ডাক্তার গণ প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন।

মন্তব্য করুন