নিজস্ব প্রতিবেদক
রংপুরে সমাবেশ করে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা ও বয়কট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেখ খান এই ঘোষণা দেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার করে জনগণকে স্বস্তি দিন, না হলে জনগণ আইন হাতে তুলে নেবে।
শুক্রবার( ৮ অক্টোবর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত গণ অধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। রংপুরের মানুষ এই জাতীয় পার্টিকে আর মেনে নেবেনা। রংপুরের মানুষ জাতীয় পার্টিকে বয়কট করেছে।
সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের দোসররা এখনও আছে। এই দোসরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আবারও আন্দোলনের মাধ্যমে দোসরদের উৎখাতের হুশিয়ারি দেন নুর। এসময় নির্বাচন নিয়ে নুর বলেন, সংখ্যানুপাতিক নির্বাচই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। সে জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারা। আগামী নির্বাচনে ৩ শত আসনে প্রার্থী দেবেন বলেও জানান গণ অধিকার পরিষদের নেতারা।
গনঅধিকার পরিষদের বিভাগীয় এই সভায় রংপুরে বিভিন্ন জেলা থেকে দল দলে এই সমাবেশ যোগ দিয়ে কানায় কানায় পূর্ণ করে জিলা স্কুল মাঠ।





