নিজস্ব প্রতিবেদক
আবু সাঈদের উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা না দেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলে হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাবে চত্ত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
“উত্তরবঙ্গের প্রতি বৈষম্য দূর করো “অন্তবর্তীকালীন সরকারে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিত করো এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা তুলে ধরেন আবু সাঈদের উত্তরবঙ্গের বৈষম্যের দিকগুলো।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, উত্তরবঙ্গের মানুষ শুধু আন্দোলন ও রক্ত দিয়ে যাচ্ছে কিন্তু বার বার সবদিক থেকে পিছিয়ে রাখা হচ্ছে এই অঞ্চলকে। যে বৈষম্যের জন্য আজ ২৪ এর বিপ্লব,যেখান থেকে এর সূত্র,সর্বপ্রথম যে অঞ্চলের সাহসী বীরের রক্তে আজ সবাই স্বাধীন সেই অঞ্চলে যোগ্য কোন ব্যক্তি তারা খুঁজেই পান নি। আমরা সকলে এর ধিক্কার জানাই। রক্ত দিয়েছি আরও দিবো,উত্তরবঙ্গের বৈষম্য দূর করবো। আপনারা এখনো দেখেন নি উত্তরবঙ্গের মানুষ আর কি করতে পারে। আগামীকালকে অফিস সময় চলাকালীন উত্তরবঙ্গ থেকে কেন উপদেষ্টা না দেখলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা। উত্তরবঙ্গে সমস্ত গাড়ি ও সড়ক অবরোধ করাসহ প্রয়োজন হলে পিছিয়ে পড়া ও বৈষম্যের রংপুরকে দেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করার হুশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন, রংপুরে বৈষম্য দূর করতে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে শহীদ হয়েছে আবু সাঈদ। এখনো এই বৈষম্য দূর হয়নি। বৈষম্য দূর করতে আন্দোলন চলমান আছে এবং অব্যাবহত থাকবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইমরান আহমেদ,ইমতিয়াজ ইমতি,সাজ্জাদ হোসেন,ডা. জামিল,নাহিদ হাসান খন্দকার,হামীম মুনতাসীর অহন, মুহম্মদ,ইয়াসির আরাফাত প্রমুখ।





