নিজস্ব প্রতিবেদক
রংপুরে পূবালী ব্যাংকের গ্রাহকদের সুবিদার্থে ডিজিটাল বুথ সুবিধা ও বিনিয়োগকারীদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসম্বর মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সেন্টাল রোডস্থ পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার আয়োজনে গ্রাহক ও সূধী’জনদের উপস্থিতিতে
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ।পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম সাজিদুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল প্রধান (এজিএম) আব্দুর রাজ্জাক। সহকারি ব্যাবস্থাপনা পরিচালক ইব্রাহীম চৌধুরী,ডিপুটেড মিনহাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ।





