তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ…
বাংলাদেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে আমরা দেশের মানুষকে পাশে চাই।”
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা ৭ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। দেশের প্রয়োজনে এবং জনতার স্বার্থে যেকোনো মুহূর্তে এই ৭ দফা এক দফায় পরিণত হতে পারে। সেই এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া গোলচত্বরে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হন। লংমার্চ ঘিরে গোপালগঞ্জ জেলার মানুষের কৌতূহল ছিলেন তাঁর পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা বাহিনির পাশাপাশি প্রশাসনের নজর দারি ছিলো চোখে পরার মত! সুন্দর একটা বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান। লংমার্চ বহরে ১৩৯৬ টি গাড়ীর বিশাল শোডাউন নিয়ে গোপালগঞ্জ হয়ে খুলনার পথে যাএা করেন।