২০শে এপ্রিল, ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুল রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা দাবি করে প্রতারণার চেষ্টা


নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব ওবায়দুল রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাকাররা তাঁর পরিচয় ব্যবহার করে পরিচিত বিভিন্ন ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে বলে জানা গেছে।
আজ এক ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ভিডিওতে বলা হয়, সচিব মহোদয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। হ্যাকাররা তাঁর কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন নম্বরে মেসেজ পাঠিয়ে কৌশলে টাকা চাচ্ছে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সচিবের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যেন কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন। তাঁর নাম ব্যবহার করে কোনো নম্বর থেকে টাকা বা অন্য কোনো সুবিধা চাওয়া হলে তাতে সাড়া না দেওয়ার এবং বিষয়টি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অ্যাকাউন্টটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ধরনের সাইবার অপরাধ থেকে বাঁচতে সকলকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন