
আমিরুল ইসলাম, শেরপুর :
“হাতিদের সহায়তায় বিশ্বকে একত্রিত করা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী ও শ্রিবরদী বন বিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মধুটিলা ইকোপার্ক গেটে এক বর্ণাঢ্য রেলি শেষেবৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক।
এ সময় বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী, বিএনপি নেতৃবৃন্দ সহ পোড়াগাঁও ইউনিয়নের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।