
সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগরে র্যাব অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সাদৃশ্য মাদক, ঔষধ ও পাতার বিড়িসহ মোঃ আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক মাদক চোকারবারিকে গ্রেপ্তার করেছে। র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ২৮ লাখ ৮৩ হাজার টাকা।
র্যাব জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান এনে উপজেলার মথুরাপুর এলাকা থেকে কাভার্ড ভ্যান যোগে রাজধানী ঢাকনাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা মাদক বহনে ব্যবহৃত দুটি ব্যাটারি চালিত ছোট কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উইনকেরেক্স, এসকাপ ও ফেয়ারডিল (Wincerex, Eskuf, Fairdyl) সিরাপ, ১ হাজার ৫০০ পাতা ভারতীয় L-HIST Mont ঔষধ, ৬০ পাতা Alpha-Ketozox ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। জব্দ কৃত মালামালের বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা। এসময় মাদক চোরকারবারী আব্দুল মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তবে, তার সহযোগীরা এসময় পালিয়ে যাওয়ায় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, ,এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।