৪ দিনের সফরে ঢাকায় আসছেন প্রেসিডেন্ট জোসে রামোস

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ৪ দিনের সফরে ঢাকায় আসছেন। সফরে দুই দে‌শের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‍্য অনুযায়ী আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ১৪ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে তার।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

প্রেসিডেন্ট জোসে রামোসকে বিমান বন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে।

মন্তব্য করুন