বকেয়া মজুরি এবং প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে আজও কর্মবিরতি পালন করছেন সিলেটের চা শ্রমিকরা। বুধবার টানা ১৬ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা-শ্রমিক।
এসময় শ্রমিকরা জানান, ৭ সপ্তাহের বেতন ভাতা এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের টাকা তারা পাননি। বকেয়া মজুরি পরিষদের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। দাবি আদায় না হওয়ার পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান তারা।
শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২টি কারখানা।





