
মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানো এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি মাগুরা জেলা কারাগারে রয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কৃষকদল তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।




