মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে মোছাঃ হিরন নেছা (৬৮) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যার পরে পৌর এলাকার রাজদী গ্রামের একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হিরন নেছা পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী। নিহতের পরিবার জানান, গত চারদিন পূর্বে হিরন নেছা তার স্বামী বাড়ি থেকে নিখোঁজ হয়। বিকেলে স্থানীয় লোকজন ডোবার মধ্যে হিরন নেছার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।





