১৩তম গ্রেডে আবেদনের সুযোগের দাবিতে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান
দৈনিক খবরের আলো প্রতিনিধি, (ঢাকা): মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক ইবতেদায়ী…