ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী সিএস মানচিত্র অনুযায়ী প্রবাহপথ পুনরুদ্ধার ও দূষণ বন্ধের দাবি
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি : শুধু নদী খনন নয়, ঐতিহাসিক প্রবাহপথ পুনরুদ্ধার, দখল-দূষণ বন্ধ এবং ভাঙন রোধের মাধ্যমে ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী। একই সঙ্গে মুন্ডুমালা মহাশ্মশানের নদীগর্ভে বিলীন জমি উদ্ধারের উদ্যোগ এবং ২৬টি ভূমিহীন পরিবারের ৩০ বছরের আবাসন-সংকট নিরসনের দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণায় মুন্ডুমালা মহাশ্মশান…