নতুন অধিনায়ক করে টি২০ সিরিজের দল ঘোষণা বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় ওয়ানদের মাঝেই টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতেই তাকে অধিনায়ক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যর দলে একমাত্র নতুন মুখ রিপন মণ্ডল।

তবে স্কোয়াডে রাখা হয়নি পেসার শরীফুল ইসলামকে। পাশাপাশি পারিবারিক কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মোস্তাফিজুর রহমানও নেই দলে। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে। একই ভেন্যুতে ১৮০ এবং ২০ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

মন্তব্য করুন