‘পাহাড় বাঘিনীদের জয়’

পাহাড় যেন এখন এক টুকরো বাংলাদেশ। আনন্দ উল্লাস আর প্রশংসার চর্চার আশপাশ। পাহাড়ের মেয়েরা আবারও জয় করেছে বাংলাদেশ। এ গৌরবে উচ্ছ্বাসিত পাহাড়বাসি।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতা আর সহায়তা পেলে বিদেশের মাটিতে একদিন স্বর্ণ অক্ষরে বাংলাদেশের নাম লিখবে পাহাড় কন্যারা। ২০২২ সালের পর এটি ছিল পাহাড় কন্যাদের দ্বিতীয় জয়। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বুকে এক টুকরো বাংলাদেশের মানচিত্র একে দিয়ে এসেছে পাহাড় বাঘিনীরা। বলছি- গেলা দাতা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও গোল রক্ষক রূপনা চাকমার কথা। পাহাড় জুড়ে এখন তাদের নিয়ে চর্চা। প্রশংসায় ভাসছেন তাদের পরিবারও। শুভেচ্ছার ঝড়ের উল্লাসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও । এখনো বাড়ি ফিরেনি তারা। তাই তাদের বরণ করতে আগেভাগে প্রস্তুত পাহাড়বাসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে পর পর দু’টি গোল দিয়ে জয় বয়ে এনেছে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। আবার একই দলে সেরা গোলরক্ষক ছিল রূপনা চাকমাও। ২-১ গোলে নেপালকে হারিয়ে কাঠমুন্ডুর দশরথ রঙশালা স্টেডিয়ামে বাংলাদেশে বিজয় এনেছে এ পাহাড় কন্যারা।

জানা গেছে, রাঙামাটি শহর থেকে দুর্গম উপজেলা কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি ঋতুপর্ণা চাকমা বাড়ি। আর রাঙামাটির আরেক প্রান্তে নানিয়ারচর উপজেলার কার্বারী পাড়ায় রূপনা চাকমা বাড়ি। দু’জন দু’উপজেলার বাসিন্দা হলেও খেলায় ছিল একই দলে। তাদের সাথে ছিল মনিকা চাকমাও। তার বাড়ি অপর পার্বত্য জেলা খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে। সাপ চ্যাম্পিয়নশিপের বিজয়ের কথা ছড়িয়ে পড়ার পর।

তাদের বাড়িতে মানুষের ভিড় জমেছে। ফুলের শুভেচ্ছাতে ভাসছে তাদের পরিবার।

ঋতুপর্ণা চাকমার (মা) বসুমতি চাকমার বলেন, আমি সত্যি আনন্দিত আমার মেয়ে বাংলাদেশর মুখ উজ্জ্বল করেছে। আমার মেয়ে আসলেই অনেক পরিশ্রমী। পরিবারে কাজে সহায়তার পাশাপাশি সে খেলা ধুলায়ও বেশ মন যোগী। এমন প্রত্যন্ত গ্রামে থেকেও সে খেলতে পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে যায়। আমার মেয়ে বড় হয়ে একদিন এ দেশের জন্য সম্মান বয়ে আনবে।

রাঙামাটি রবার্ট স্কাউটস সাধারণ সম্পাদক মো. আবছার উদ্দিন বলেন, রাঙামাটিতে একটি আধুনিক স্টেডিয়াম নেই। ঋতুপর্ণারা একটি সাধারণ বিদ্যালয়ের মাঠে খেলা ধুলা করতো। সেখানে থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলে দুই দুইবার বাংলাদেশের জন্য জয় নিয়ে এসেছে। রাঙামাটিতে একটা বিকেএসপি করা হলে এ অঞ্চলের সন্তানরা আরও ভালভাবে খেলায় প্রশিক্ষণ পাবে। আধুনিক মানের স্টেডিয়াম আর উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্যাঞ্চলের মাটিতে জন্ম হতে পারে আরও রূপনা, মনিকা ও ঋতুপর্ণা চাকমারমত নারী খেলোয়ার।

মন্তব্য করুন