ঢাকাকে হেসেখেলে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার রীতিমত উড়ছে রংপুর রাইডার্স। সিলেট পর্বে টানা দুই দিন মাঠে নামতে হয়েছে তাদের, তবু এতটুকু ক্লান্তি নেই। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১১২ রানের মামুলি লক্ষ্য পেয়ে ৪০ বল ৭ উইকেট হাতে রেখেই তারা পৌঁছে গেছে জয়ের দুয়ারে। সোমবার (৬ জানুয়ারি) সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায়…