চোটে জর্জরিত সাইফউদ্দিনের বিপিএলে খেলা নিয়ে যা জানা গেল

বেশ কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লুকোচুরি খেলতে হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিন। একবার চোট থেকে ঠিকঠাক সেরে না উঠতেই ফের চোট গ্রাস করছে তাকে। সবশেষ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে চোটে পড়ে এখনো মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও সে চোট কাটিয়ে আসন্ন বিপিএল দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে…

Read More

টটেনহ্যামের মাঠে ৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার্সকে ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে দুটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার ও সজোবোজলাই। রোববার (২২ ডিসেম্বর) টটেনহ্যামের মাঠে ম্যাচের ২৩ তম মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। গোল করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ম্যাক…

Read More

ইতিহাস গড়ল পাকিস্তান, ঘরের মাঠে ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা

আর কোনো দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি, এবার দক্ষিণ আফ্রিকা সফরে তেমন কীর্তিই গড়ল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবালেন বাবর-রিজওয়ানরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে সফরকারীরা। রোববার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। বৃষ্টির জন্য ৫০…

Read More

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের সূচি প্রকাশ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে। ভারতের চাওয়া অনুযায়ী, হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান। যার অর্থ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না। তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভেন্যুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত এবং পাকিস্তানের দরকষাকষির কারণে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক…

Read More

টানা সাত ম্যাচ জেতা ঢাকা মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর

তানভীর সোহেল, মহানগর প্রতিনিধি লক্ষ্য মাত্র ১০৮ রানের। সেই রান তাড়া করতেও ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরকে খেলতে হয়েছে ১৯.২ ওভার। উইকেট হারিয়েছে ৬টি। প্রথম কোয়ালিফায়ারে ৪ উইকেটের এই কষ্টার্জিত জয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে রংপুর। হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাচ্ছে টানা সাত ম্যাচ জিতে কোয়ালিফায়ারে ওঠা ঢাকা মহানগর। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে…

Read More

ছোট্ট মেয়ে সুশিলার বোলিংয়ে জহির খানকে খুঁজে পাচ্ছেন টেন্ডুলকার

ভারতের রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে সুশীলা মিনা। পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করা এই শিক্ষার্থীর বোলিং অ্যাকশন হুবহু দেশটির সাবেক পেসার জহির খানের মতো। খালি পায়ে দৌঁড়ে সুশীলার সেই বোলিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। ভরতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার সেই ভিডিও পোস্ট করে জানান, সুশীলার মধ্যে রয়েছে জহির খানের ছায়া। পরনে স্কুলের পোশাক; মাঠে বল…

Read More

২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা বললেন নেইমার

চোটের কারণে লম্বা সময় ধরেই ব্রাজিলের জার্সিতে খেলতে পারছেন না নেইমার। মিস করেছেন ১৪টি ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ধুকছে তার দল ব্রাজিল। এই অবস্থায় আগামী ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার কী ভাবছেন। তিনি থাকবেন তো সেখানে। এসব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের রেকর্ড গোলদাতা। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি…

Read More

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের দুই ফরম্যাটে রীতিমতো বিপরীত চিত্র দেখেছে বাংলাদেশ। ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে একই ব্যবধানে প্রতিশোধ নিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ানদের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুধু হোয়াইটওয়াশই করেনি লাল-সবুজের প্রতিনিধিরা, বিশ্বরেকর্ডও গড়েছে লিটন দাসের দল। সিরিজের তিন ম্যাচেই স্বাগতিকদের অলআউট করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচের সিরিজে প্রথমবার ৩০ উইকেটের দেখা পেয়ে বিশ্বরেকর্ড গড়েছে…

Read More

এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে পারেন মুস্তাফিজ

দেশের ক্রিকেটে প্রথমবারের মতো চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে এখন পর্যন্ত এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। যেখানে শুরুতে অংশগ্রহণ করেছিল ৮টি দল। বৃৃহস্পতিবার শেষ হয়েছে লিগ পর্বের খেলা। যেখানে শীর্ষ চার দল রংপুর বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ নিশ্চিত করেছে প্লে-অফ। তবে নিজ বিভাগ খুলনার হয়ে তার খেলার সম্ভাবনা তৈরি…

Read More

হামজাকে নিয়ে প্রত্যাশার বেলুন ফোলালেন বাফুফে সভাপতি

জামাল ভূঁইয়ার পর তারেক কাজী হয়ে জাতীয় দলে সবশেষ প্রবাসী ফুটবলার হওয়ার পথে হামজা চৌধুরী। তবে বাকিদের থেকে হামজাকে নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ অনেকটাই বেশি। যার পেছনে যৌক্তিক কারণও আছে। হামজাই যে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার যার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারকে বৃহস্পতিবার বাংলাদেশের…

Read More