পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে তোড়জোড়
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলোতে ইতোমধ্যে কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ, মিছিল এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ইসলামাবাদ ও পাঞ্জাবসহ…