একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের

প্রথম ইনিংসে যেখানে চার ছক্কার ঝড় উঠেছিল, দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন বধ্যভূমি। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের খাতা খুললো চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে বড় করে করে রেকর্ড ২১৯ রানের পুঁজি পেয়েছিল চট্টগ্রাম।…

Read More

বরিশালের লঞ্চে রংপুর ঝড়, হ্যাটট্রিক জয়

রংপুর রাইডার্সের বোলাররা জয়ের কাজ অর্ধেকটা সেরে রেখেছিলেন। তাই দেখার বিষয় ছিলো কত দ্রুত বিপিএলে হ্যাটট্রিক জয় পাবে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। আর তার জন্য বেশি অপেক্ষাও করতে হয়নি। ৩০ বল হাতে রেখে রংপুর তুলে নিয়েছে ৮ উইকেটের জয়। মিরপুরে ১২৫ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের। ফরচুন বরিশালের পেসার ইকবাল হোসেন ইমনের…

Read More

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

বিপিএলে আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে লড়ছে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। চলমান ম্যাচের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার সাব্বির হোসেন। সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লেগে তাকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে শুয়ে। ম্যাচটিতে বড় রানের পথে ছুটছে চট্টগ্রাম, ইতোমধ্যে তাদের পক্ষে পাকিস্তানি ব্যাটার উসমান খান চলতি আসরের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন। মিরপুর…

Read More

সিডনি টেস্টে ভারতকে দুইশোর মধ্যে আটকালো অস্ট্রেলিয়া

ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকা রোহিত অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে সরিয়ে নিয়েছেন। রোহিতের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক যশপ্রীত বুমরা। তবে একাদশ থেকে রোহিত নিজেকে সরিয়ে নিলেও দল খুব একটা ভালো খেলেনি। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে ১ উইকেটে ৯ রান…

Read More

রোহিতের প্রস্থান, নেতৃত্বে প্রত্যাবর্তন কোহলির!

একে তো দল হারছে, তার ওপর ব্যর্থ ব্যাটার রোহিত শর্মাও। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পর্যদুস্ত হওয়ার পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও এখন অনিশ্চিত ভারতের। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনেকটা লাগামছুট। নিজের ব্যাটও শুনছে কথা। এত যখন দুঃসংবাদ, তখন নিজেই নিজেকে বিশ্রামে পাঠালেন রোহিত। বিষয়টিকে ভারতের মিডিয়া রোহিতের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে। একই সঙ্গে বেশ…

Read More

যে তিন ক্রিকেটারের ওপর চোখ পিসিবির

বছর ঘুরে গেলেও পাকিস্তানের ওয়ানডে একাদশে জায়গা হয়নি শাদাব খানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে তারকা অলরাউন্ডার। কদিন আগে শাদাব এক সাক্ষাৎকারে বলেছেন, ঘরের মাঠে বসা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে চান। পাকিস্তানের ক্রিকেট বোর্ডও তার চেষ্টা ও ফর্মে খুশি। শুধু শাদাবই নন, পিসিবি তাদের ঘরের মাঠে বসা আসরে রাখতে চান ওপেনার ব্যাটার ইমাম-উল-হক ও ফখর…

Read More

টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

বিপিএলে আজ সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচ। এবারের আসরে কাগজে-কলমে যে দুটি দল শক্তিশালী, সেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল একে অপরের মুখোমুখি। হাইভোল্টেজ এই ম্যাচে কে জিতবে? বিপিএলের শুরুতেই এগিয়ে যাবে কে? এই প্রশ্ন সামনে নিয়ে টস করতে নামলেন তামিম ইকবাল এবং নুরুল হাসান সোহান। টস জিতলেন সোহান এবং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার…

Read More

বুমরাহকে ‘আটকাতে’ নতুন আইন করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

সাম্প্রতিক সময়ে তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাটারদের জন্য আতঙ্কের নাম জাসপ্রিত বুমরাহ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও অজি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন এই ডানহাতি পেসার। তার এমন অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। চলতি সিরিজে উইকেট শিকারির তালিকায় সবার উপরে আছেন বুমরাহ। ৪ টেস্টেই তিনি অজি ব্যাটারদের সাজঘরে ফিরিয়েছনে ৩০ বার। যেখানে উইকেট প্রতি তিনি খরচ করেছেন…

Read More

বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল ভারতের তারকা ওপেনার শুভমান গিলসহ চার ক্রিকেটারের নাম

বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল ভারতের তারকা ওপেনার শুভমান গিলসহ আরও তিন ক্রিকেটারের নাম। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার ভারতীয় ক্রিকেটার জড়িত। তাদের সবাইকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চিটফান্ডের অন্যতম কুশীলবকে ইতোমধ্যে আটক…

Read More

তাসকিনের বোলিং তাণ্ডবের পর এনামুল-বার্লের জোড়া ফিফটিতে হাসলো রাজশাহী

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল। কিন্তু এই ম্যাচেও সেরাটা দিতে পারেননি লিটন-মোস্তাফিজরা। রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। বল হাতে তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সের পর জোড়া অর্ধশতকে ভর করে জয়ের বন্দরে নোঙর করে পদ্মাপাড়ের দল…

Read More