জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা
বক্সিং ডে টেস্ট শেষ হয়েছে আজ। সোমবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেছে অজিরা। তবে শেষ দিনে এসে কোহলি-বুমরাহ কিংবা কামিন্স-কনস্টাসের চেয়েও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আজ কঠিন এক সিদ্ধান্ত দিয়েছেন,…