বাংলাদেশ যুবা ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুবা ক্রিকেট দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জেতে বাংলাদেশ। দারুণ…