সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাঠমুন্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় উপদেষ্টা জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

Read More

ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত চ্যাম্পিয়নরা

দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন শেষে দেশে ফিরেছে বাঘিনীরা। দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনা খাতুনের দল। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্দেশে ছাদখোলা একটি বাসে করে রওনা দেয় চ্যাম্পিয়ন টাইগ্রেসরা। এসময় রাস্তার দু’ধারে হাজার-হাজার ভক্ত সমর্থকরা দু’হাত নেড়ে উল্লাস ও আনন্দ প্রকাশ করে। চ্যাম্পিয়নদের তারা মনে করিয়ে দেয়…

Read More

ঢাকায় ফিরেছে সাফ চ্যাম্পিয়ন নারীরা

অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে ঢাকায় পা রাখলো দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প, নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায়…

Read More

এবার বাসে চড়বে শুধু খেলোয়াড়, কর্মকর্তারা নয়

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন ঋতুপর্ণা-সাবিনারা। বাঘিনীদের জমকালো সংবর্ধনা দিতে প্রস্তুত করা হয়েছে সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ছাদখোলা বাসের। বাসটিতে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।…

Read More

১৫৯ রানে গুটিয়ে ফলোঅনে পড়লো বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৮ রানে ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর অবশ্য মুমিনুল-তাইজুল জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, খুব বড় স্কোর করতে পারেনি টাইগাররা। তৃতীয় দিনের লাঞ্চের পরপরই প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪১৬ রানে পিছিয়ে থেকে…

Read More

ঋতুপর্ণাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের ঘরে আনলো বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ঋতুপর্ণা-সাবিনারা। জানা গেছে, বাঘিনীদের আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও প্রস্তুত করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল…

Read More

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ বোর্ড পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানায়। সদস্যপদ বাতিল হওয়া অন্যান্য পরিচালকরা হলেন– ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা,…

Read More

চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ অক্টোবর) নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।’ তিনি বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা…

Read More

বিপিএলের এবারের আসরের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে আগেই। তবে এতদিন পর্যন্ত বিপিএল শুরুর দিন-তারিখ ঠিক করা হয়নি। অবশেষে চূড়ান্ত হয়ে গেল বিপিএলের এবারের আসরের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর ৭ ফেব্রুয়ারি ফাইনালের দিন চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজিসহ মোট ৭টি দল অংশ নিতে যাচ্ছে…

Read More

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আরেকটি বীরত্বগাথা বাংলাদেশের মেয়েদের। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব। এবারও ফাইনালে নেপাল। ২–১ গোলে হারিয়ে জিতেছে বাংলাদেশ। এটা সাফে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। শুরুতে মনিকা চাকমার গোল। এরপর সমতা ফেরায় নেপাল। তবে শেষ দিকে ঋতুপর্ণার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করেন সাবিনারা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া…

Read More