সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারও কড়াকড়ি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিতের পাশাপাশি অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে না যেতে বলা হয়েছে। গত সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করার পাশাপাশি…

Read More

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির সদস্যপদ পেয়েছিলেন আগেই। এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ সোমবার (৯ ডিসেম্বর) তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্যাসিবাদি…

Read More

বাংলাদেশকে রাজনৈতিক-অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ইইউ’র

বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের ১৯ দেশের কূটনীতিকের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন,…

Read More

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই ঢাকায় আসলেন তিনি। আজ দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, আজ বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর…

Read More

হাসিনা আমলের শেষ পাঁচ বছরে সাড়ে ১৬ হাজার খুন

শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিস্ফোরক তথ্য। পুলিশ সদরদপ্তরের ওই তথ্যে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। গড়ে প্রতিদিন ৯টি হত্যার ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রায় পাঁচ বছর পর,…

Read More
ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ

ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ

উত্তেজনার আবহে এ বার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্র্বতী সরকার। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি)। প্রসঙ্গত, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা…

Read More

ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় আমাদের নেই: সারজিস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সাথে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সুযোগ থাকবে না। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব…

Read More

এবারের টার্গেট খালেদা-তারেক,, আবারও মাইনাস টু ফর্মুলা ষড়যন্ত্র ??

ওয়ান-ইলেভেনে ‘মাইনাস টু’ বাস্তবায়নে ব্যর্থ হয়ে দেশবিরোধী স্বার্থান্বেষী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান। দেশ রাজনীতিশূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ‘ধ্বংস’ করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এবারের লক্ষ্য। আর এ বিষয়টি আঁচ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে। কারওয়ানবাজারে অবস্থিত একটি…

Read More

‘নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসে আমার ছবি দেখতে চাই না’

নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসের দেয়ালে কিংবা কক্ষে নিজের ছবি দেখতে চান না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ওয়াসা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, শুরুতে প্রবেশের…

Read More

খালেদা জিয়ার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের…

Read More