প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তিনজন বিশেষ সহকারী হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিনজন নতুন উপদেষ্টার শপথ গ্রহণের পরে বিশেষ সহকারীদের নিয়োগ…