পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য কাজ করছেন। সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারা দেশে এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেজ ক্যাম্প স্থাপন…