মঙ্গল অভিযানে বৈপ্লবিক পরিবর্তন আনবে নাসার নতুন চপার
নাসা সম্প্রতি তাদের সফল ইনজেনুইটি হেলিকপ্টারের উন্নততর একটি সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই ড্রোনকে নাসা ‘মার্স চপার’ নামে অভিহিত করছে। এটি আকারে ইনজেনুইটির তুলনায় অনেক বড় এবং বহনক্ষমতায় উন্নত। এটি মঙ্গলগ্রহের কঠিন ভূখণ্ডে আরও কার্যকরভাবে অভিযান চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল) এবং অ্যামস রিসার্চ সেন্টারের সহযোগিতায় তৈরি এই চপারের কম্পিউটার…