গাজায় একদিনে প্রাণহানি ৩৩, মোট নিহত ৪৪ হাজার ৩০০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত। গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে, আহত হয়েছেন আরও ১৩৪ জন। বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৮২ জনে।…