মেঘনা নদীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, হাতবোমা ও গুলি উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে ডাকাতি মামলার আসামি কানা জহির গ্রুপের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিরচর সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার-স্পীডবোটসহ ১১টি হাতবোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার…