জাহাজে ৭ খুন: অবস্থার উন্নতি হয়েছে বেঁচে থাকা জুয়েলের

চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে নৃশংসতম ৭ খুনের ঘটনায় একমাত্র বেঁচে থাকা জুয়েল রানার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে কথা বলতে পারবেন তিনি। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জুয়েল গলায় ড্রেসিং করা হয়। স্যালাইনের পাশাপাশি তাকে দেয়া হচ্ছে তরল খাবারও। চিকিৎসকরা জানান, অবস্থার আরেকটু উন্নতি হলে গলায় লাগানো কৃত্রিম নল খুলে দেয়া হবে।…

Read More

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার কাশিমপুর কারাগার পার্ট ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগের তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো…

Read More

চাঁদপুরে হত্যাকাণ্ডের শিকার ৭ নৌ শ্রমিকের মরদেহ হস্তান্তর, কিছুটা আশঙ্কামুক্ত আহত জুয়েল

চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এ ঘটনায় বেঁচে ফেরা জুয়েল রানার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, জুয়েলের শ্বাসনালী কেটে গিয়েছে। তবে শ্বাস নেয়ার জন্য কৃত্রিম নল লাগানো…

Read More

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল।…

Read More

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে এটি তদন্ত করে দ্রত আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করার ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে পুলিশ…

Read More

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বললেন

ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা  নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার) বলেছেন, দায়িত্বপালনকালে ট্রাফিক পুলিশকে অনেক সময় বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরপরও রাষ্ট্রের কর্মচারি হিসেবে আমাদের দায়িত্ব হলো নাগরিকদের যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪…

Read More

আত্মপ্রকাশ করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’

জুলাই-আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে যান তারা। এরপর এতে সফলও হন। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে দেশ পরিচালনার। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান আন্দোলনকারী শিক্ষার্থীরা। নামতে চান ভোটের লড়াইয়ের। জানা…

Read More

হাসান আরিফের মৃত্যু, উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

অন্তর্বর্তী সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে মারা গেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক অঙ্গনে। প্রধান উপদেষ্টার শোক উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…

Read More

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

অন্তর্বতীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী। তিনি বলেন, উপদেষ্টা (হাসান আরিফ) স্যার মারা গেছেন। আজ (শুক্রবার) বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসান আরিফ ২০০৮…

Read More

বিশ্বব্যাংক থেকে তিন প্রকল্পে ১১৬ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

এ বছরের শেষে বাংলাদেশে বড় ঋণ প্রস্তাব অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ওয়াশিংটনে সংস্থাটির বোর্ড সভায় তিনটি আলাদা প্রকল্পের জন্য ১১৬ কোটি ডলার অর্থায়ন অনুমোদন দেয়া হয়েছে। ঋণের অর্থ মূলত খরচ হবে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন ধরনের…

Read More