ছাত্র আন্দোলনে আহত আরমানের কথা: গুলিতে নাড়িভুঁড়ি ছিঁড়ে গেছে, চলে ৮ বার সার্জারি
চট্টগ্রামের গলির ঝলমলে আলো আর কোলাহল থেকে কিশোর রমজান আলী আরমানের জীবন এখন ফটিকছড়ির নীরব পাহাড়ি প্রান্তে। বয়স মাত্র ১৫, অথচ জীবনের ভার যেন শতবর্ষের ক্লান্তি নিয়ে বসে আছে তার কাঁধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত সাক্ষী এই কিশোর এখন মায়ের কোলে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই করছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সে। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে…