প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তিনজন বিশেষ সহকারী হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিনজন নতুন উপদেষ্টার শপথ গ্রহণের পরে বিশেষ সহকারীদের নিয়োগ…

Read More

খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের ১০ বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন।…

Read More

‘দেশের মুক্তিযুদ্ধকে দাঁড় করানো হয়েছিলো ‘বঙ্গবন্ধু পিলারের’ ওপর’

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ বলেছেন, দেশের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে দাঁড় করানো হয়েছে ‘বঙ্গবন্ধু পিলারের’ ওপর। শনিবার (৯ নভেম্বর) ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ, কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এক আলোচনায় শারমিন আহমদ বলেন, এখানে অনেক মানুষের অবদান হারিয়ে গেছে; বিশেষ করে গ্রামবাংলার তরুণ, কিশোর, বীরাঙ্গনা—তাঁদের কাহিনীগুলো। তিনি বলেন, ১…

Read More

গাজীপুরে ৩০ কারখানায় ছুটি ঘোষণা

রবিউল আলম, পূবাইল, গাজীপুর প্রতিনিধি গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলমান শ্রমিক বিক্ষোভের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, বারবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত সে কথা…

Read More

মাত্র ২৭ দিনে হিমালয়ের ৩টি পর্বত স্পর্শ করলেন বাংলাদেশি তৌকির

প্রথম বাংলাদেশি হিসেবে ২৭ দিনের অভিযানে গিয়ে নেপালের ৩টি ছয় হাজার মিটার পর্বত চূড়া স্পর্শ করছেন পাবনার চাটমোহরের সন্তান আহসানুজ্জামান তৌকির। কোনো শেরপা সাপোর্ট ছাড়াই সেখানে আরোহণ করেছেন তিনি। তৌকিরের অভিযানের নাম ছিলো ‘TREE PEAK IN A ROW’। এই অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিলো রোপ ফোর আউটডোর অ্যাডুকেশন। চাটমোহর পৌরসদরে বেড়ে ওঠা আহসানুজ্জামান তৌকির পেশায় একজন প্রকৌশলী…

Read More

শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করছে সরকার

শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত এবং পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার (১০ নভেম্বর) সকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে…

Read More

প্রধান উপদেষ্টা বলপূর্বক গুম সংক্রান্ত কমিশনের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন

সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের জবাবদিহি করতে এনফোর্সড ডিসপিয়ারেন্স সংক্রান্ত তদন্ত কমিশনকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। “আমরা আপনার যা কিছু প্রয়োজন তার সুবিধা দেব এবং সব ধরণের সহায়তা প্রদান করব,” প্রধান উপদেষ্টা তার…

Read More

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শহীদ ও আহত পরিবারের পাশে তারেক রহমান

দেশের প্রতিটি জেলায় শহীদ ও আহত পরিবারের কাছে আমরা যাবো, তাদের পাশে দাঁড়াবো: আতিকুর রহমান রুমন চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের…

Read More

সরকারের ৩ মাস: সংস্কার কমিশন ও রেমিটেন্স বৃদ্ধি ইতিবাচক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন

পাহাড় সমান প্রত্যাশা নিয়ে গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্ণ হলো আজ। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? সংস্কার কমিশনের কাজ শুরু, প্রবাসী আয় বৃদ্ধি, প্রশাসন ও পুলিশের রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। তারা বলছেন, কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার।…

Read More

ঢাকার রাজপথে জনস্রোত

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে আজ বর্ণাঢ্য র‌্যালি করছে বিএনপি। র‌্যালিটি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাবে। র‌্যালিতে যোগ দিতে সকাল থেকে দলের নেতকর্মীরা রাজধানীতে আসতে শুরু করেছেন। এতে করে ঢাকার রাজপথ বিশেষ করে নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নয়াপল্টনে এক মঞ্চে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। তাদের…

Read More