রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরের পরিত্যক্ত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত বৃদ্ধের নাম জুড়ান খন্দকার (৭০)। তিনি কাজিপুর উপজেলার গান্দাইল উত্তরপাড়া এলাকার আবুবক্কারের ছেলে।স্থানীয়রা জানান, রবিবার দুপুরের পর থেকে অডিটোরিয়ামটির দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি সেখানে গিয়ে ওয়াশরুমের একটি কমোডের ওপর বসা অবস্থায় মরদেহটি দেখতে পান। এরপর তারা থানায় খবর দেন।
গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামটি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।এরপর থেকে সেটি পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় ছিল। কোন মানুষজন সেখানে যাতায়াত করতো না।
তার শরীরে পচন ধরেছে।’ তিনি আরো বলেন, ‘১ মাস আগে বড়ইতলী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি। এ সংক্রান্তে থানায় জিডিও হয়েছিল। এতোদিন তাকে খুজে পাওয়া যায়নি। নিহত জুড়ান আলী মানষিকভাবে ভারসাম্যহীন ও প্রতিবন্ধি ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।