১৩ই জুন, ২০২৬
Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষে কটিয়াদী পৌর শ্রমিক দলের আয়োজনে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মোঃ একলাছ উদ্দীন , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : এসময় পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্করসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন