১৩ই জানুয়ারি, ২০২৬

খবরের আলো ” টিপ্পনী “

সজীব আকবর
ফাইল ছবি

সজীব আকবর

 

( খবর: তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁ মহাসড়কে বিক্ষোভ )

 

জানিস যখন মামলা ভূয়া
সবই ছিলো নাটক,
তবে কেনো দেশনেতাকে
করেছিলি আটক  ??

 

রিমান্ড নামের প্রহসনে
অভিজ্ঞতা তিক্ত,
সাদা কাগজ সই করিয়ে
করেছিলো রিক্ত।

 

খুব জানতিস লিগ্যাল ভোটে
ধানের শীষ হারবে না,
তারেক জিয়াও রাজা হলে
আওয়ামীলীগকে ছাড়বেনা।।

 

এই কারণে শতশত
মামলা দিলি ঠুকে,
এখন কোনো দিল্লি যেয়ে
গর্তে থাকিস ঢুকে ?

 

তারেক জিয়ার মামলা সকল
নিতে হবে তুলে,
দেশনায়কের জন্য দেশের
দরজা দাও খুলে।।
২০/১০/২০২৪

মন্তব্য করুন