১৭ই ফেব্রুয়ারি, ২০২৬

খবরের আলো টিপ্পনী

সজীব আকবর

( খবর: ৬ মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ ব্যক্তিদের নাম বাদ )

 

নাম নিয়ে খুব করতি বড়াই
বাপ-মা নিয়ে লড়তি লড়াই
এখন সবই ঠান্ডা,
মাথার উপর পরলো কী তোর
পাঁচমনি এক ডান্ডা !!

সব জায়গাতেই নাম ঝুলাতিস
দিল্লিতে খুব হাত বুলাতিস
এখন কেমন জব্দ,
মুখে কেনো কুলুপ আঁটিস
নেইকি কোনো শব্দ ?

দিন দুনিয়া ভুলে যেয়ে
ব্যাংকগুলো সব চুষে খেয়ে
এখন কেনো দূরে,
দূরে বসেই কান্না করিস
নাগিন বাঁশির সুরে।।

০১/১১/২০২৪

মন্তব্য করুন