Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল:

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ,যান চলাচল বন্ধ

 

মহিউদ্দিন আহমেদ:

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়কে নেমেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রথমে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেতন বাড়ানোর দাবিতে তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে উঠে এলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিক মহাসড়কে চলে এসেছেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

০১৮২৩৪৭৬০৮৫

মন্তব্য করুন