২২শে জানুয়ারি, ২০২৬

ঘোড়াঘাটে সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠন। রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আজাদ মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব.) আজগর আলী। আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্য মোবারক হোসেন, রনি মিয়া, এনামুল হক, আবুল হোসেনসহ অনেকে।

গত ৩ তারিখে কতিপয় ভূমিদস্যু ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে।

মন্তব্য করুন