জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

জামালপুর পৌর শহরের চালাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩৫) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার চালাপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা আক্তার শিলা শহরের মানবসেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিলার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

মন্তব্য করুন