ফেসবুকে প্রকাশিত পদত্যাগপত্রে ঐশী জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি তার শ্রদ্ধা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন গণমাধ্যমে বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।