শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে।
আ’লীগ দীর্ঘদিন বাংলাদেশের মানুষের ব্যাপক নির্যাতন করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আওয়ামীলীগের গুন্ডাবাহিনীকে সকল মানুষ ঘৃণা করতো। তারা মানুষের মনের ভাষা বুঝতে পারেনি। মাস্টারমাইন্ড তারেক রহমানের দিক নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবার স্বাধীন হয়েছে। আমরা সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলাম এবং এখনো আছি ।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয়
যুবদল সভাপতি মুন্না আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পেশ করেছেন। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছি। বিএনপির কোন নেতা অনিয়ম ও অন্যায় করলে দলীয়ভাবে শাস্তি পেতে হবে। আমাদের দীর্ঘদিন মিথ্যা মামলায় জেলে রেখেছে, আলীগের নেতৃবৃন্দ ৫ দিন জেলে গিয়ে সমালোচনা করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এ কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।
উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সহ – সাধারণ সম্পাদক শেখ রুবেল, সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্না, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রদলনেতা শেখ ফারহান মাসুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড কামরুজ্জামান ভুট্ট, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আমানুল্লাহ আমান।




