
নড়াইল প্রতিনিধি:মেজবা উদ্দিন
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও নড়াইলের ঐতিহ্যবাহী আবু হুরায়রা জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মশিউর রহমানসহ মসজিদের সাধারণ মুসল্লিগণ এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রমজানের তাৎপর্য ও ইসলামের মানবিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।
শেষে সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।