আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাসা গ্রুপের কিছু উশৃঙ্খল শ্রমিক লাঠিসহ রাস্তায় অবস্থান নিয়ে শ্রমিকদের কারখানায় যাওয়ার পথ অবরোধ করে রাখে। জানা যায়, প্রায় ১২ থেকে ১৫টি স্থানে এবং বিভিন্ন রোড জাংশনে, যেখান থেকে শ্রমিকরা তাদের বাসস্থান থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে আসছিলেন, সেখানে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় কিছু শ্রমিক মারধরেরও শিকার হন।

এ ঘটনায় প্রায় নয় থেকে দশ হাজার শ্রমিক বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও এপিবিএন সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা একাধিক গলি ও রাস্তায় অভিযান চালিয়ে সর্বমোট ৬-৭ জনকে গ্রেফতার করে এবং অবরোধ তুলে দিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
ফলে অবরুদ্ধ শ্রমিকরা পরবর্তীতে নির্বিঘ্নে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে সক্ষম হন।